Featured
- Home
- যুক্তরাষ্ট্র সফরে জেমস, গাইবেন একাধিক শহরে
Updated: Wed, Aug 19, 2026 12:04 PM
যুক্তরাষ্ট্র সফরে জেমস, গাইবেন একাধিক শহরে
লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সংগীত তারকা জেমস। এটি তার সংগীত ট্যুর। ২৬ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে হবে ‘নগর বাউল জেমস লাইভ ইন ইউএসএ’ শিরোনামের এই ট্যুর। এর আয়োজক স্থানীয় শো টাইম মিউজিক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম খবরটি নিশ্চিত করেছেন। এ বিষয়ে অনেক আগেই জেমসের সঙ্গে তাদের চুক্তি হয়েছে।
ট্যুরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মোট ১৫টি শোতে গান করবেন জেমস। এর মধ্যে ১২টি শো চূড়ান্ত হয়েছে। দুটি করে শো হবে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, হিউস্টন ও ক্যালিফোর্নিয়ায়। একটি করে হবে আটলান্টা, মিশিগান, নিউ জার্সি ও ওয়াশিংটনে। বাকি তিনটি শো কিছুদিনের মধ্যেই ফাইনাল হবে। এরই মধ্যে ট্যুরের টিকিট বিক্রির কাজও শুরু হয়ে গেছে।
আলম বলেন, ‘বাংলাদেশের অন্যতম সংগীতশিল্পী জেমস। যুক্তরাষ্টেও তার অনেক ভক্ত আছে। সেই প্রবাসী ভক্তদের কথা চিন্তা করেই আমরা ট্যুরের আয়োজন করছি। বিভিন্ন শহরে শোগুলো হওয়ায় অনেকেই এনজয় করার সুযোগ পাবেন। আশা করি জেমস এবং তার যুক্তরাষ্ট্রপ্রবাসী ভক্তরা সময়টা খুব এনজয় করবেন।
Register now to talk with your life parner. Do you have account? Login
Categories: Showbiz,
Tags: Entertainment, Life
Division: Dhaka
District: Faridpur
Thana: Boalmari
This post read 3169 times.
Taslima Marriage Media Blog
বিয়েতে কেমন পোশাক পরবেন কনে?
বিয়েতে শাড়ি পড়বেন নাকি লেহেঙ্গ.. More...
Convince Your Parents For Love Marriage
Get your parents for the marri.. More...
কেমন হবে বিয়েতে বরের সাজ পোশাক?
বিয়েতে কনের সাজ পোশাকের পাশাপা.. More...
Best Marriage Media Website in Bangladesh- Taslima Marriage Media
Taslima Marriage Media is repr.. More...
How to propose a girl | Bangladeshi Matrimonials
How to propose a girl | Bangla.. More...
Marriage is a difficult thing?
Marriage is a difficult thing.. More...
সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক আকিবা ফারুকের দাম্পত্ত জীবন | Success Story | Taslima Marriage Media
#successstory #taslimamarriage.. More...